২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে আগুন

ময়মনসিংহ শহরে সোমবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

পুলিশ জানিয়েছে, এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দশ যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় এক হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ।  

ময়মনসিংহ কোতোয়ালি মডলে থানার ওসি ফজলুল করমি বলেন, ত্রিশাল থেকে ময়মনসিংহের দিকে আসা লোকাল সার্ভিসের বাসটি ধোপাখলা মোড়ে পৌঁছলে ১০-১৫ জন হরতাল সমর্থক প্রথমে বাসটি ভাংচুর করে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।