২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: ২০ জনের এমফিল, পিএইচডি অর্জন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন গবেষককে এমফিল ও পিএইচডি ডিগ্রি দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিশ্ববিদ্যালয়ের ১৩৯তম সিন্ডিকেটে এসব ডিগ্রি অনুমোদন পায়।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০০৬ শিক্ষাবর্ষে শায়লা নাসরীন (বাংলা), মো. বজলুর রহমান (দর্শন), মো. শরিফুল ইসলাম খান (গণিত), বিলকিস বেগম (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), হোসনে আরা বেগম (সমাজকর্ম), শাহানা শারমিন (ব্যবস্থাপনা), মোহাম্মদ ইসহাক হোসাইন (আরবী) ও মোহাম্মদ মোরশেদ হোসেন (অর্থনীতি) পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ২০০৭ শিক্ষাবর্ষে ব্রজেন্দ্রনাথ সরকার (রসায়ন), সৈয়দ হাদিউজ্জামান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো. আরিফুর রহমান (সমাজকর্ম), আবু জাফর মোহাম্মদ রুহুল কাদির (রাষ্ট্রবিজ্ঞান) এবং মাহফুজুর রহমান (ইসলামিক স্টাডিজ) পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০০৭ শিক্ষাবর্ষে সমাজ বিজ্ঞানে ফারজানা ইয়াসমিন ও মোহাম্মদ আব্দুর রউফ, ব্যবস্থাপনায় মো. কামরুজ্জামান ও মামন-উল-আলী, ইসলামিক স্টাডিজে খলিলুর রহমান ও মো. ইসমাইল মিয়া এবং ২০০৮ শিক্ষাবর্ষে প্রাণিবিদ্যা বিষয়ে মোসাম্মৎ সাজেদা আকন্দ এমফিল ডিগ্রি অর্জন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।