২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ফেনসিডিল কারখানার সন্ধান

কুষ্টিয়া শহরে ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাউজিং ডি ব্লকের ডা. হামিদুজ্জামানের বাড়িতে ফেনসিডিল ও তৈরির এ কারখানা পাওয়া যায়।

এ সময় বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার এবং দুইজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, মডেল থানা ও গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে সাড়ে তিনশ’ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির উপকরণ এবং সরঞ্জাম উদ্ধার করে।

এ সময় শহরের আড়–য়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে টিটো (২৬) ও চুয়াডাঙ্গা জেলার কতুবপুর গ্রামের চাঁদু মালিথার ছেলে শাহীনকে (২৫) আটক করা হয়।

তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ এবং একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ, বলেন তিনি।