হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা মামলায় ১৪ জন গ্রেপ্তার
হরতাল চলাকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কনস্টেবল গাজী ওমর ফারুককে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ওসি ফরিদ উদ্দিন জানান, পুলিশ হত্যা, অস্ত্র ছিনতাই ও সহিংসতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর তা প্রত্যাখান করে গত ৩ ও ৪ মার্চ ৪৮ ঘণ্টা টানা হরতাল করে জামায়াতে ইসলামী।
হরতালের শুরুর দিন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সামনে পুলিশের হামলা চালায় ওপর জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় হরতালকারীরা কনস্টেবল গাজি ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে তার অস্ত্রটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে ২২০ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে মামলা করেন।
