গাজীপুরে বাসের চাপায় রিকশাচালক নিহত
গাজীপুর সদর উপজেলায় বাসের চাপায় এক রিকশাচালক মারা গেছেন।
নিহত রিকশা চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, বর্ষা সিনেমা হলের সামনে সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস ওই রিকশা চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনা পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
