২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যকে ছুরিকাঘাত

খুলনা নগরীর খোড়ার বস্তিতে মাদক বিক্রেতাদের  হামলায় র‌্যাবের গোয়েন্দা শাখার দুই কর্মকর্তা আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার রাত সাড়ে ৮টার দিকের ওই ঘটনায় জড়িত সন্দেহে ইমান ও তাপস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আহত র‌্যাব কর্মকর্তা সার্জেন্ট আশরাফ আলী ও এএসআই জিল্লুর রহমানকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৬  খুলনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের ডিএডি হোসন আহমেদসহ গোয়েন্দা সংস্থার ছয় সদস্য মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে খোড়ার বস্তিতে অভিযানে যান। এ সময় তাদের ওপর হামলা হয়।