২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় দোকানে আগুন

রাজধানীর ধোলাইখালে আগুনে একটি দোকান পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার বিকাল সোয়া ৪টার দিকে আগুন লাগার পরপরই তা নিভিয়ে ফেলে দমকল বাহিনী।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি যন্ত্রপাতির দোকানে আগুন লেগেছিল। চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভায়।

তিনি বলেন, ওই ভবনের উপর তলা বসত বাড়ি হলেও আগুনে কেউ হতাহত হয়নি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।