২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির দাবিতে ইতিহাস-আলপনা

পথের শুরুতে ইতিহাস। শেষেও। এরই মধ্যে ফুটে উঠেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। রং তুলির আঁচড়ে এমন খণ্ডচিত্র তুলে ধরতে রীতিমত ‘যুদ্ধে’ নেমেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আছেন শিক্ষকরাও।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:26 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

ফাঁসির দাবিতে শাবিতে ‘দীর্ঘতম’ পথচিত্র

উদ্যোক্তার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সোমবারের মধ্যে বিশ্বের দীর্ঘতম এই পৌনে দুই কিলোমিটার পথ জুড়ে আঁকা আলপনার কাজ শেষ হবে।

সন্ধ্যায় পুরো পথেই ৮০০ মশাল জ্বালিয়ে খুলে দেয়া হবে এই তারুণ্যের জাগরণের নতুন সরণি।

বিশ্বের এই দীর্ঘতম আলপনায় শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে ১৯৫২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলার মাটিতে ঘটে যাওয়া দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই আলপনা আঁকার কাজ শুরু হয় শুক্রবার সকাল ১০টায়।

মূল ফটক থেকে লাইব্রেরি ভবন পর্যন্ত পথ জুড়ে আলপনায় উঠে এসেছে ঊনিশশ বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, আটান্নর আইয়ুব খানের ক্ষমতা দখল, ছেষট্টির ঐতহিাসকি ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ১৫ অগাস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, ঊননব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, নব্বইয়রে গণঅভ্যুত্থান, বিরানব্বইয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন, ২০১০ সাল থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধের বিচার র্কাযক্রম।

আর লাইব্রেরি ভবন থেকে শাহপরান হল পর্যন্ত পথে থাকছে ২০১৩ সালের গণজাগরণের খ-চিত্র ও ফাঁসির দাবিতে নানা স্লোগান।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কে এম জুলকারনাইন রাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় বিশ্বের দীর্ঘতম এই পথচিত্রের উদ্বোধন করার কথা ছিল। তারা এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাব পর্যন্ত আঁকার কাজ শেষ করেছেন।

সোমবার দুপুরের মধ্যে প্রায় দুই কিলোমিটার সড়কে পথচিত্র আঁকা শেষ করার বিষয়ে আশাবাদী তিনি।

পথচিত্র অঙ্কনে অংশ নেয়া স্থাপত্য বিভাগের ছাত্রী যমুনা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের ভাষা কত সৃজনশীল আর অহিংস হতে পারে এটি তার একটি অনবদ্য উদাহরন। এই সুন্দর আল্পনা ১০টি হরতালের চেয়েও বেশি প্রতিবাদী।

আয়োজকরা জানিয়েছেন, এখন পর্যন্ত ঢাকার মানিক মিয়া এভিনিউতে অবস্থিত এক কিলোমিটার রাস্তার পথচিত্রটি বিশ্বের দীর্ঘতম পথচিত্র হিসেবে পরিচিত।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই পথচিত্রটি প্রায় ২ কিলোমিটার হতে যাচ্ছে, আর তাই এটিই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম।