নেত্রকোনায় শিবির নেতা গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় নেত্রকোনার মদন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে মদন পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে মিজানুর রহমানকে (২১) আটক করা হয়।
মিজান মদন উপজলো শবিরিরে সভাপতি। তিনি গোবিন্দশ্রী গ্রামের আব্দুল বারেকের ছেলে।
মদন থানার ভার ওসি মাহবুবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মিজানুরকে মদন পৌর শহরের চৌরাস্তার মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ আটক করে।
নাশকতা করতে পারে এমন সন্দেহ হওয়ায় তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
