সুনামগঞ্জে হাতবোমা বিস্ফোরণ, আটক ১
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
শনিবার সন্ধ্যায় জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর গ্রাম থেকে ইকবাল হোসেনকে পুলিশ আটক করে।
এএসপি সার্কেল তৌহিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল এক লিটার ওজনের একটি বোতল বোমা গ্রামের আমজদ আলীর পুকুরে ছুড়ে মারে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে পুকুরের অনেক মাছ মরে ভেসে ওঠে।
তিনি আরো জানান, ওই যুবক স্থানীয় সৌর বিদ্যুৎ অফিসের কর্মচারি। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
