২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ৪১ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ৪১ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার বিকালে ফেরত পাঠানোর আগে তাদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কক্সবাজারে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ অনুপ্রবেশকালে উখিয়া সীমান্তের দুটি পয়েন্ট থেকে এদের আটক করা হয়।