২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরাজিত শক্তিকে প্রতিরোধ হোক সব পর্যায়ে’

জাতীয় দায়িত্ব থেকেই একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিরোধে সব পর্যায়ে আন্দোলন শুরুর আহ্বান এসেছে এক আলোচনা সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডেস্ক রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর উদ্যোগে ‘সাম্প্রদায়িক রাজনীতি ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, যেকোন সভ্য সমাজের বিকৃত ও অসভ্য রূপ হচ্ছে সাম্প্রদায়িকতা। মৌলবাদমুক্ত অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকেই মুখ্য ভূমিকা নিতে হবে।

ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে প্রতিরোধ করতে হবে পাড়া-মহল্লায় সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠনেরও আহ্বান জানান তারা।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, জামায়াত-শিবির যে অপরাজনীতির ধারা শুরু করেছে তা আরো ব্যাপক হতে পারে। এটি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিরোধ করা এখন আমাদের জাতীয় দায়িত্ব।

যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করারও আহ্বান জানান তারা।