২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে অ্যানথ্রাক্সের লক্ষণ সনাক্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই যুবকের শরীরে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সের লক্ষণ সনাক্ত করেছেন স্থানীয় চিকিৎসকরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

তবে নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার শাহাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিসিৎকদের সনাক্ত এ দুজন হলেন বাঘাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের সেকান প্রামানিকের ছেলে সোনাই প্রামানিক (২২) এবং প্রয়াত আমজাদ হোসেনের ছেলে লিটন সেখ (১৯)।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে এদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলে চিকিসকরা জানান।

শাহাজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা সোনাই প্রামানিকের হাতে ঘা দেখে তাকে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে সনাক্ত করেন।

পরে তার বাড়ির পাশে আরেকজনকে সনাক্ত করেন এবং দুজনকে শাহজাদপুর হাসপাতালে নিয়ে যান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ওই গ্রামের একটি বাড়িতে অসুস্থ একটি গরু জবাই করা হয়। এর মাংস এলাকার অনেকেই কিনে নেয়।

আক্রান্তরা মাংস কাটা, ধোয়া ও বাছাই কাজে জড়িত ছিলেন।

তিনি আরো বলেন, সংবাদ পাওয়ার পর ওই এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।