২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

বরিশাল নগরী থেকে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

শনিবার বেলা ১১টার দিকে সিঅ্যান্ডবি রোড হামিদা মঞ্জিলের পেছনে জাহিদ হোসেন জিতুর (২২) লাশ পাওয়া যায়।

জিতু ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সিঅ্যান্ডবি রোড এলাকার জাকির হোসেন মন্টুর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিতু মাদকাসক্ত ছিলেন।

সকালেও ওখানে বসে তিনি নেশা করেছেন। পরে দেয়াল টপকানোর সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেয়ালের উপরের কাচে তার হাত কেটে যাওয়ার চিহ্নও রয়েছে, বলেন ওসি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।