চাঁদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চাঁদপুরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের ছায়াবাণী এলাকায় রেললাইনের পাশে একটি গাছে লাশটি ঝুলছিল বলে পুলিশ জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশের পাশে প্যাথিডিন ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
