হাতির আক্রমণে ইমাম নিহত
বান্দরবানের লামা উপজেলায় হাতির আক্রমণে স্থানীয় এক ইমাম মারা গেছেন।
শুক্রবার রাতে বন্যহাতির আক্রমনের মারা যাওয়া নুরুল আমিন (৩০) নলবুনিয়া গ্রামের মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর চৌধুরী জানান, নুরুল আমিন শুক্রবার রাতে দুলহাজারা থেকে নলবুনিয়ায় যাচ্ছিলেন। পথে বন্যহাতির হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
লামা থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় লামা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
