২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় জবিছাত্র নিহত

রাজধানীর মালিবাগে দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 07:47 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত অাবদুল লতিফ (২৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমএসসি শেষ বর্ষের ছাত্র ছিলেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ সুপার মার্কেটের সামনের রাস্তায় পার হওয়ার সময় তুরাগ ও বন্ধু পরিবহনের মাঝে চাপা পড়ে লতিফ গুরুত্বর আহত হন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, দুটি বহনসহ এক চালককে আটক করা হয়েছে।

তিনি বলেন, লতিফের সঙ্গে থাকা একটি পরিচয় পত্র থেকে জানা যায় যে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসএসসি শেষ বর্ষের ছাত্র ছিল।

লাশ ঢামেক মর্গে রয়েছে।