২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে হাতবোমা ফাটিয়ে জামায়াতের মিছিল

রাজধানীর মতিঝিলে একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:32 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

শনিবার সকাল সোয়া ১০টার দিকে পুরনো বলাকা ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০ জনের মতো জামায়াত-শিবিরকর্মী বক চত্বরে ব্যানার নিয়ে একটি মিছিল শুরু করে।

“মিছিলটি নিয়ে তা স্টেডিয়ামের দিকে এগোতে এগোতে ককটেল ফাটাতে থাকে।”

অন্তত পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে রাউজক ভবনের কাছে গেলে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায় বলে ওই ট্রাফিক কর্মকর্তা জানান।