‘গুলিবিদ্ধ’ বিএনপিকর্মীর মৃত্যু
নয়া পল্টনে বুধবারের সংঘর্ষে আহত এক বিএনপিকর্মী মারা গেছেন।
সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিহত শাহ আলম খোকন ঢাকা মহানগর বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “বুধবারের ঘটনায় গুলিবিদ্ধ হলে খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”
এছাড়া গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা গুলিবিদ্ধ নজরুল ইসলাম খান ও আবদুস সালাম এবং যুবদল নেতা আবদুস সালাম আজাদের অবস্থা সঙ্কাটাপন্ন বলে জানান তিনি।
রিজভী দাবি করেন, পুলিশের রাবার বুলেটে দলের সহস্রাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে এজন্য সরকারকে দায়ী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
