ফেনীতে বিজিবির গাড়ি ভাংচুর, মামলা
ফেনীতে বিজিবি’র গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের দুটি ঘটনায় বিএনপি ও যুবদলের ২৪০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালের দিকে ফেনী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মামলা দুটি করেন।
এসব মামলায় বিএনপি নেতা ফেনী পৌর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনির আহমেদ বাচ্চুসহ তিন জনকে গ্রেপ্তার করে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফেনী সদর থানার ওসি মোয়াজ্জেম হোসেন মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক জিয়া উদ্দিন এক বিবৃতিতে মামলা দিয়ে গ্রেপ্তারের হয়রানি করার নিন্দা জানিয়েছেন।
