২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক তরুণীর  বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:44 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম টামটা এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়  বলে শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক জানান।

নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স ২৭ থেকে ২৮ বছর হবে বলে ওসি জানান।

ওসি বলেন,  ওই তরুণীর গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।