স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল’
ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্বেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে।
বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, মনিটরিং সেলের টেলিফোন নম্বর ৭১৬৪৬৮০ এবং ফ্যাক্স নম্বর ৭১৬২৭৫৩। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং যুগ্ম-সচিব মো. মোজাক্কের আলী এবং জ্যোতির্ময় দত্ত তাকে সহযোগিতা করবেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখাসহ প্রাপ্ত তথ্যাদি রেকর্ড করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
