নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া এক এসএসসি পরীক্ষার্থীর লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাদামতলী ঘাট বরাবর বুড়িগঙ্গা থেকে আবু তালেব পাভেলের (২০) লাশ উদ্ধার করা হয়।
বংশাল থানার ওসি মো. আবদুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ মার্চ মালিটোলা বাসা থেকে নিখোঁজ হয় পাভেল। পরদিন পাভেলের বড় ভাই সালেহ আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সালেহ আহমেদ পুলিশকে জানায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায় পাভেল।
ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
