লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংর্ঘষ, আহত ১০
লালমনিরহাট সদরে মিছিল থেকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নয়ারহাট এলাকায় এ সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়ারহাট এলাকায় একটি মিছিল বের করেন।
অপরদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে। দুই মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি জমির উদ্দিন।
