২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেল ইঞ্জিনে আগুন দেয়ার ঘটনায় মামলা

চট্টগ্রাম রেল স্টেশনে ইঞ্জিনে আগুন দেয়ার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

চট্টগ্রাম রেলওয়ে থানায় (জিআরপি) জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো পাঁচজনকে আসামি করা হয়েছে বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব জানান।

সোমবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের চার নম্বর প্লাটফর্মের বাইরে দুইটি ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে।

ঘটনার পরপরই শফিকুলকে আহত অবস্থায় আটক করে রেল পুলিশ। এরপর রাতেই মামলাটি দায়ের করা হয় বলে