পাবনায় পিটুনিতে ‘র্ধষণকারী’ নিহত
পাবনার ফরদিপুর উপজলোয় ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন এক চরমপন্থীকে পিটিয়ে হত্যা করেছে জনতা। এছাড়া একজনকে পিটুনির পর পুলিশে দেয়া হয়।
সোমবার দুপুরে ধানুয়াঘাটা গ্রামে এ ঘটনায় নিহত সাদকে আলী (৩০) স্থানীয় চরমপন্থী সাদেক বাহিনীর প্রধান বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে স্থানীয় চরমপন্থী দল সাদকে বাহিনীর প্রধান সাদকেসহ পাঁচ/ছয়জন চরমপন্থী হাদলগ্রামে একটি সংখ্যালঘু বাড়িতে হানা দেয়।
তারা ওই বাড়ির কলেজ পড়ুয়া এক তরুণীকে র্ধষণ করে।
ওসি আরো জানান, এ ঘটনার দুইদিন পর সোমবার বিক্ষুব্ধ এলাকাবাসী সাদকেকে তার সহযোগীসহ দেখে পিটুনি দেয়।
