২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

পুলিশ জানায়, সোমবার সকালে পশ্চিম আলদি গ্রামে এ সংঘর্ষে নিহত কামাল মল্লিক (৩৮) স্থানীয় প্রয়াত সজ্জোর আলী মল্লিকের ছেলে।

আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

টঙ্গীবাড়ি থানার ওসি এস এ খালেক বলেন, একটি জমি নিয়ে কামালদের সঙ্গে হাসান শেখদের বিরোধ ছিল।সকালে হাসান শেখ লোকজন নিয়ে জমিতে সরিষা কাটতে গেলে কামাল লোকজন নিয়ে বাধা দেন।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গুরুতর আহত কামালকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিকত তাকে মৃত ঘোষণা করেন।

সহকরী পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে কামালের মৃত্য হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।