২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পাটবোঝাই ট্রাকে আগুন

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন বেনাপোলে রপ্তানি পণ্যবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 06:09 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

নাশকতা সৃষ্টির উদ্দেশেই জামায়াত-শিবির কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বেনাপোল বন্দর ফায়ার সার্ভিসের কর্তকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বেনাপোলের শুল্কঘরের সামনে রাখা পাটবোঝাই একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়া হয়।

তিনি বলেন, “ট্রাকটিতে (ঢাকা মেট্রো-১১-০৫৫৭) ঢাকা টেডিং লিমিটেডের পন্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এদিকে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রভাব দেশের প্রধান এই স্থলবন্দর বন্দরে পড়েনি।

শুল্কভবনের যুগ্ম কমিশনার আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকেই বন্দরের আমদানি-রপ্তানির কাজ স্বাভাবিক গতিতে চলছে।