পিকেটিংয়ের সময় ট্রাকচাপায় শিবির নেতা নিহত
গাজীপুরের শ্রীপুরে হরতালের সমর্থনে মিছিল করার সময় ট্রাকচাপায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন।
রাজ্জাক ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে। শ্রীপুরে একটি মেসে থেকে তিনি লেখাপড়া করতেন।
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকাল পৌনে ৬টায় হরতালের সমর্থনে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি জৈনা বাজার ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকাগামী একটি ট্রাক রাজ্জাককে ধাক্কা দিয়ে ফেলে দিলে চলে যায়।
আহত রাজ্জাককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জানান ওয়াহিদুজ্জামান।
ফুলবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম সিদ্দিক দুর্ঘটনায় রাজ্জাকের নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, দুপুরে তা জানাজা হবে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।
রোববার সকাল থেকেই গাজীপুরে জামায়াতের মিছিল চলছে ঢিলেঢালাভাবে।
দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে বাস, টেম্পো, রিকশা, অটোরিকশা চলতে দেখা গেছে।
কল-কারখানা, দোকান-পাট, বিপনী-বিতান, সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানও যথারীতি খোলা আছে।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, সকালে ভোগড়া বাইপাস সড়কে জামায়াত-শিবিরের পিকেটাররা ঢিল ছুঁড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
