২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হরতাল প্রতিরোধের ঘোষণা

জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার ক্যাম্পাসে দুইটি পৃথক মিছিলের পর সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয় ওই দুটি সমাবেশ থেকে।

বেলা ১২টার দিকে সিনেট ভবনের পাদদেশ থেকে প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যেগে হরতালের প্রতিবাদে মৌন মিছিল বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার সেখানে এসে তারা সমাবেশ করেন।

এদিকে টুকিটাকি চত্বর থেকে জাতীয় পতাকা নিয়ে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে ‘গণমঞ্চের’ ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এই মিছিলে সংস্কৃতিককর্মী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীরাও নেন।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সিনেট ভবনের সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম, এসএম আবু বকর, জালাল উদ্দিন, চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ বক্তব্য দেন।

গণমঞ্চের ব্যানারে টুকিটাকি চত্বরে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সভাপতি শিপন আহমেদ, ছাত্রফ্রন্ট আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশন সভাপতি আহসান হাবিব রকি, ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী প্রমুখ।

বক্তরা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে জাতি যখন কলংকমুক্ত হওয়ার পথে ঠিক সেই সময় স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াত-শিবির সারাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।

আর তাদের রসদ যোগান দিচ্ছে বিএনপি। তারা হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।