২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অগ্রণী ব্যাংক ভাংচুর, মন্দিরে আগুন,

সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের একটি মিছিল থেকে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদরে অগ্রণী ব্যাংকে ভাংচুর চালানো হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এছাড়া বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলায় দুটি মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমার নামাজের পর সদরের দালালবাজারে সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির।

মিছিলটি অগ্রণী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালর কাচ ভাংচুর করে।

রায়পুর থানার ওসি আবুল কাসেম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গাইয়ারচরে শ্রী শ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর মন্দির ও স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান। 

এখন থেকে রাতে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের স্থপনায় পাহারার ব্যবস্থা করবেন বলে জানান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল কীর্তনীয়া, স্থানীয় মানিক কর্মকার, দ্বিপাল কর্মকার, কাঞ্চন কর্মকারসহ অনেকে।