সাতকানিয়ায় জামায়াতের হামলা-সংঘর্ষ
যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামী কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
যুদ্ধাপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর পরপরই সাতকানিয়া উপজেলার কেরানী হাট এলাকায় জামায়াত কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা পুলিশের ওপর হামলা চালালে দফায় দফায় সংঘর্ষে উপজেলার কেরানী হাট ও এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে দুইপাশে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
চট্টগ্রামের অতিরিক্ত সুপার ইলতুৎমিশ সংঘর্ষের বিষয়টি স্বীকার করে করে বলেন, “এ বিষয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।”
