২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাসের ধাক্কায় ৩ জন নিহত 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মঙ্গলবার বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লালমনিরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

পারুলিয়া-কারবালার দীঘি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরার নবীনগর গ্রামের আহম্মদ আলী (৬০), জোংড়া গ্রামের সহিদুল ইসলাম শাহীন (২৫) এবং হাতীবান্ধা উপজেলার মোখলেছার রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার বলেন, দুপুরে হাতীবান্ধা থেকে মোটরসাইকেলে কালীগঞ্জের ভোটমারী যাচ্ছিলেন এই তিন ব্যক্তি।

পথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

বাসটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।