২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’, শিক্ষককে ধোলাই

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজশাহী নগরীতে এক শিক্ষককে ধোলাই দিয়েছে জনতা।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার দুপুরে এ পিটুনির শিকার মাসুম বিল্লা(২৮) পূর্ববুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পরে তাকে মতিহার থানায় সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মতিহার থানার এসআই আব্দুল মমিন বলেন, ছুটির পর স্কুল ভবনের একটি কক্ষে ওই ছাত্রীকে ডেকে নেন ওই শিক্ষক।

পরে শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় এলাকাবাসী মাসুম বিল্লাকে হাতেনাতে ধরে ধোলাই দেয়।

শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।