২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় বিডিনিউজ ২৪ ডটকমের সাংবাদিক আহত

উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মঙ্গলবার দুপুরে একটি প্রাইভেটকার তার মোটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি ডান হাত ও দুই হাঁটুতে আঘাত পান।

এ সময় তার ছেলে মোটর সাইকেলে থাকলেও সে অক্ষত থাকে। বিএএফ শাহীন স্কুল থেকে ছেলেকে নিয়ে মিরপুরের শ্যাওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন এই সাংবাদিক।

দুর্ঘটনার পর পঙ্গু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হারমাছি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর পৌনে ১টার দিকে আগারগাঁও-বিজয় সরণী লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলাম।

“ওই রাস্তা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে রোকেয়া সরণীতে ঢোকার পথে একটি প্রাইভেটকার উল্টো দিক থেকে এসে মোটর সাইকেলে ধাক্কা দিলে আমি আমার ছেলেসহ ছিটকে পড়ি।”

সহকর্মী লিটন হায়দার জানান, চিকিৎসকরা হারমাছিকে এক সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছেন।