২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ার অপহৃত শিশু খুন

মুক্তিপণ না পেয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:51 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

শুক্রবার রাতে আবুল হাসেমকে (৮) অপহরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার নতুন গ্রামের গোয়াহিল নদীতে তার লাশ পাওয়া যায়।
আবুল হাসেম লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পার এলাংজানী গ্রামের বরাত আলীর ছেলে এবং চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে গ্রামের ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটি অপহৃত হয়।

পরে অপহরণকারীরা তার মুক্তির বিনিময়ে তার বাবার কাছে প্রথমে ১৫ লাখ টাকা এবং পরে আট লাখ টাকা দাবি করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকালে গোয়াহিল নদীতে নৌকার সঙ্গে বস্তার ভিতর বাঁধা লাশটি ভাসতে দেখে এলাকাবাসীর কাছে খবর পেয়ে তার বাবা লাশ সনাক্ত করেন।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার প্রস্ততি নেয়া হচ্ছে, বলেন তিনি।