২ ও ৩ মার্চ ট্রাস্ট ব্যাংক-এনডিএফ বিতর্ক উৎসব
“রৌদ্রেই জন্মাবে বিদ্রোহ, যুক্তিতেই সমকাল” স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসব।
ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ২০১৩ আগামী ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ডিবেট ফেডরেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
দুদিনব্যাপী মেধাবী তারুন্যের এই উৎসবে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত থাকবে।
সপ্তম বারের মত অনুষ্ঠেয় এ বিতর্ক উৎসবে থাকছে উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত প্রকাশিত বিতর্কের অভিধান “যুক্তিপত্র” এর মোড়ক উন্মোচন, বর্ণাঢ্য র্যালি, বিতর্কের উপর কর্মশালা, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন মিট দ্যা পারসোনালিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট, পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান।
বিতর্ক উৎসবে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭১৬৫৮৮৭০৮, ০১৮২৩৩৯২৪৬৯, ০১৭৫৪৩৪৩৩৩৩, ০১৬৮৩৮৪০৬০২।
আর উৎসব সংক্রান্ত বিস্তারিত জানতে ওয়েবসাইট: www.ndfbd.com
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার।
