২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ কাপড়ে ঢেকে ব্রাহ্মণবাড়িয়ায় জনতার মঞ্চে বোমা হামলা

ব্রাহ্মণবাড়িয়া শহরে জনতার মঞ্চসহ সাতটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 01:10 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে একটি মোটরসাইকেলে গিয়ে দুই যুবক প্রথমে জনতার মঞ্চে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এরপর পর্যায়ক্রমে প্রেসক্লাবের সামনে, কুমারশীলের মোড়, সার্কিট হাওসের সামনে, পৌরতলা রেলগেইটসহ অন্যান্য স্থানে বিস্ফোরণ ঘটায়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, হামলাকারী দুই যুবকের মুখ কাপড়ে ঢাকা ছিল।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মুনিরুজ্জামান জনতার মঞ্চ এলাকা পরিদর্শন করে বলেন, আতঙ্ক ছড়ানোর জন্যেই তারা ‘ককটেল’ ফাটিয়েছে।

তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানাতে পারেননি।

এ ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক দেখা দেয়। হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।