২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দেড়শ ঘর ভস্মীভূত

রংপুর নগরীতে অগ্নিকাণ্ডে ২৫টি পরিবারের অন্তত দেড়শ’ ঘর ভস্মীভূত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার দুপুরে ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপীনাথপুর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। রংপুর অগ্নিনির্বাপক দলের দুটি ইউনিট দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও কোনো সম্পদ রক্ষা করা সম্ভব যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। 

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

রংপুরের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।