রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমকে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
শফিউল আলমের শূন্যস্থান পূরণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়ালকে।
সোমবার এই দুজনসহ পাঁচজন সচিবের দপ্তর পরিবর্তনের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজ উদ্দিন মিয়াকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) কাজী আকতার হোসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহম্মদ হুমায়ুন কবীরকে ভূমি আপিল বোর্ডে (সিনিয়র সচিবের পদমর্যাদায়) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
