২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

সিলেটে শহীদ মিনার ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে।

সিলেট প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 06:40 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গত শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামপন্থী সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়।

শনিবার সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এ তাণ্ডবের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের ধর্মঘটের ডাক দেয়। এরপর থেকে নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া জানান, শনিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। সন্ধ্যায় ধর্মঘটের সময়সীমা শেষ হচ্ছে।