সরকারি উদ্যোগে শ্রমিক নেবে বাহরাইন
মালয়শিয়া ও হংকংয়ের পর এবার বাংলাদেশ থেকে জি-টু-জি পদ্ধতিতে শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে বাহরাইন।
বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রী বলেন, “বাহরাইন সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে শ্রমিক নিয়োগে মধ্যপ্রাচ্যের পাওনিয়ার হতে চায়। প্রথম ধাপে তারা ২০ হাজারের মতো শ্রমিক সরকারিভাবে নিতে পারে।”
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান বলেন, “বাহরাইনের সরকারের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি’র প্রধান নির্বাহীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার এসে পৌঁছেছে।
“সোমবার বিকেল সাড়ে ৩টায় বাহরাইনের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক হবে।”
এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে হংকংয়ের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যামপ্লয়মেন্ট এজেন্সির (এওবিইএ) বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহ দেখায়, যে জন্য ইতোমধ্যে নিবন্ধনও শুরু হয়েছে।
সে সময় মন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৬ মাসে প্রায় ৬০ থেকে ৮০ হাজার নারী শ্রমিক হংকংয়ে নিয়োগ পাবে। এ জন্য সরকারি খরচে নির্বাচিত নারী কর্মীদের দুই মাসের প্রশিক্ষণ দেয়া হবে।
