চট্টগ্রামে আগুনে পুড়েছে তিনটি কলোনি
বন্দরনগরীতে দুটি অগ্নিকাণ্ডে তিনটি কলোনি ও একটি বসতঘর পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষের কর্মকর্তা প্রহল্লাদ কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাখালীর আলী কলোনি, জনতা কলোনি ও কালাম কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তিনটি ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
কক্ষগুলোতে আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান তিনি।
প্রহল্লাদ আরো জানান, বেলা সোয়া ১১টায় পাহাড়তলীর উত্তর কাট্টালী এলাকায় রান্নার চুলা থেকে একটি বসতঘরে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনার আগে আনুমানিক পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে যায় বলে তিনি জানান।
