রাজশাহীতে শিবিরকে ধাওয়া
রাজশাহীতে হরতালে গাড়ি ভাংচুর করতে গিয়ে জনতার ধাওয়ার মুখে পালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের একদল কর্মী।
রোববার সকাল ১০টার দিকে নগরীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিবিরকর্মীরা একটি ট্রাক ভাংচুর করে আগুন দেয়ার চেষ্টা করে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, তখন স্থানীয় লোকজন ধাওয়া দিলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
এছাড়া নগরীর অন্য কোথাও ইসলামী ও সমমনা ১২ দলেল ডাকে হরতালের সমর্থনে কোনো তৎপরতা দেখা যায়নি।
শাহবাগবিরোধী ইসলামী দলগুলোর এই হরতালে জামায়াত ও বিএনপির সমর্থন রয়েছে।
সকাল ১১টার পর থেকে নগরীর অধিকাংশ দোকানপাট খোলা হয়।
দূরপাল্লার বাস না ছাড়লেও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী রাজশাহী ছেড়ে গেছে সব ট্রেনও।
সকালে নগরীতে হরতালবিরোধী একটি বিক্ষোভ মিছিল হয়।
