২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় ৪ জামায়াত-শিবির কর্মী আটক

নোয়াখালী ও ময়মনসিংহে অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

এর মধ্যে বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চৌমুহনীতে জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিনের মালিকানাধীন ছাপাখানা থেকে উস্কানিমূলক ১০ হাজার পোস্টারসহ আলাউদ্দিনের ছেলে মুজাহিদ উদ্দিন(২৪) ও ছাপাখানর কর্মী মো. মোস্তফাকে (৪০) আটক করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিসান আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চৌমুহনীতে জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিনের মালিকানাধীন আধুনিক প্রেসে অভিযান চালায়। এ সময় সরকার ও পুলিশ সম্পর্কে জনমনে বিদ্বেষ সৃষ্টির উদ্দেশে নানা রকম বক্তব্য সম্বলিত ১০ হাজার পেস্টার উদ্ধার করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া ময়মনসিংহ শহরের বাউন্ডারী রোডের একটি ছাত্রমেস থেকে নাশকতার অভিযোগে সকালে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল হক জানান, নাশকতার ঘটনা ঘটাতে পারে এমন সংবাদের ভিত্তিতে শহরের বাউন্ডারের রোডে অভিযান চালিয়ে রিয়াদ ও মানিক নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়।