২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে জামায়াত আমিরসহ ৮০ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিবিরের সভাপতিসহ ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার বিকেলে মধুপুরে দোখলার  একটি পিকনিক স্পট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মধুপুর ওসি মজিবর রহমান জানান, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে জামায়াতের উপজেলা আমীর বোরহানুল ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে মধুপুরে বনভোজনে যায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

মজিবর রহমান বলেন, গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত দুটি গাড়ি আটক করা হয়।