২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

মেয়েটির পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, চান্দাই গ্রামের সাইদুর রহমানসহ(২০) রাজেন্দ্রপুর গ্রামের রকিবুল, টুটুল, চান্দাই গ্রামের পল্লব ও শোভন তাকে বাড়ি থেকে তুলে পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করে।

এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে এবং সাইদুর রহমানকে আটক করে পুলিশে দেয়।

মেয়েটিকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ও সার্কেল এএসপি মাহফুজুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি ইব্রাহিম হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

আটক সাইদুর ঘটনায় জড়িত নয় দাবি করে বলেন, অভিযুক্ত পল্লবের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে। পল্লব তাকে নিয়ে রাতে মেয়েটির সঙ্গে দেখা করতে যায়।

“এক পর্যায়ে অন্যরা তাদেরকে ধাওয়া করে মেয়েটিকে ধর্ষণ করে।”