২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

নিহত আব্দুস সালাম (৪৫) বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দলের উপজেলা আমীর হাশেম আলী।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, আব্দুস সালাম ও হাশেম আলী মীর মোটরসাইকেলে করে নাটোর থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা খেজুরতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে গুরুতর আহত দুই জনকে স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করার পরে আব্দুস সালামের মৃত্যু হয়। হাশেম আলী এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

নিহত আব্দুস সালাম গুরুদাসপুর কাছিকাটা কলেজের প্রভাষক। তার বাড়ি বড়াইগ্রামের চকবড়াইগ্রামে।