২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৭ জামায়াতকর্মী গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলা থেকে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

বুধবার রাতে  দুই উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সদর উপজেলার মোস্তাকিম (২১) এবং গোমস্তাপুর উপজেলার আলাউদ্দীন (২৪), রফিকুল ইসলাম (৪৪), রুহুল আমিন (১৮), মনিরুল ইসলাম (১৮), হাসান আলী (১৮) ও মোস্তাফিজুর রহমান (২০)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান, নাশকতা সৃষ্টির আশংকায় সদর ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।