সুমন মাহবুব আক্রান্ত: ডিআরইউ’র উদ্বেগ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুবের আক্রান্তের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
‘স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এই অবস্থায় কোন ধরনের অনাহুত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর দায়-দায়িত্ব নিতে হবে।’
ওই বিবৃতিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মঙ্গলবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে বনানীর ঢাকা গেইটের কাছে একটি প্রাইভেটকার মোটরসাইকেল আরোহী সুমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই হাত ও পায়ে আঘাত পান তিনি।
জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে একটি অনলাইন জরিপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে বিভিন্নভাবে হুমকি আসার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদক সুমন মাহবুব সংসদের খবরও নিয়মিত সংগ্রহ করেন।
